• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোমে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১২, ২০২৩, ০২:৫৮ পূর্বাহ্ণ
রোমে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

ইতালি প্রতিনিধিঃ
ইতালির রোমে বঙ্গবন্ধুপুত্র, ক্রিড়া সংগঠক শহীদ শেখ কামালের জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মিলাদের আয়োজন করে রোম মহানগর আওয়ামী লীগ। রোমের পিয়েচ্ছা ভিত্তোরিও একটি হল রুমে অনুষ্ঠিত এই আলোচনা সভায় রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খলিল বন্দুকছির পরিচালনায় রোম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আল মাহামুদ রফিক,শাহজালাল মাদবর,যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সুইট,রোকোনুজ্জামান সম্রাট ,সারোয়ার হোসেন,লোকমান মাদবর সহ আরো অনেকে।শেষে ১৫ আগষ্ট নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।