গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ ওয়ারেন্টের আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে আসামীর বাসা থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ রামসিদ্ধি গ্রামের।
গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, একটি মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি দক্ষিণ রামসিদ্ধি গ্রামের মৃত সফিজদ্দিন সরদারের ছেলে জাকির সরদারকে গ্রেপ্তারের জন্য শনিবার বিকেলে আসামীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নিজ ঘরে আত্মগোপন করে জাকির। অনেক চেষ্টার পর নিজ ঘর থেকে জাকির সরদারকে গ্রেপ্তার করা হয়। পরে জাকিরের ঘরে তল্লাশী চালিয়ে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। ওসি আরও জানান, গাঁজা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি গ্রেপ্তারকৃতকে রোববার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।