• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালী হাসপাতাল চত্বরে স্বাস্থ্যসেবার অংশ হিসেবে বৃক্ষ রোপণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৩, ২০২৩, ০৯:৫০ পূর্বাহ্ণ
কাউখালী হাসপাতাল চত্বরে স্বাস্থ্যসেবার অংশ হিসেবে বৃক্ষ রোপণ

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে ”গাছ লাগান, পরিবেশ বাঁচান” এই স্লোগানকে সামনে রেখে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসাবে রবিবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বিভিন্ন জাতের ঔষধি ও ফলোজি গাছের চারা রোপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপন করেন কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাক্তার সুজন সাহা। এসময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার দীপ্ত কুণ্ড, ডাক্তার সুব্রত কর্মকার, সিনিয়র স্টাফ নার্স ফারজানা মুনমুন, হাসপাতালে স্টপ আনিসুল হক, সুমন হোসেন।