• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাবির দেয়াল থেকে তুলে ফেলা হলো বিজ্ঞাপনী পোস্টার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৩, ২০২৩, ০৭:৩৪ পূর্বাহ্ণ
রাবির দেয়াল থেকে তুলে ফেলা হলো বিজ্ঞাপনী পোস্টার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক,রাবি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একাডেমিক ভবনের দেয়ালগুলোতে লাগানো বিভিন্ন বিজ্ঞাপনী পোস্টারগুলো তুলে ফেলা হয়েছে।
রোববার (১৩ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হকের নির্দেশে এ বিজ্ঞাপনী পোস্টার তুলে
ফেলা হয়।

এর আগে শনিবার (১২ আগস্ট) বেলা ২টায় দেশের গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নজরে পড়ে।

এর পরপরই এসব বিজ্ঞাপনী পোস্টার গুলো তুলে ফেলতে দেখা যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। এছাড়া ক্যাম্পাসের একাডেমিক ভবনগুলোতে এসব পোস্টার দেখা গেলে দ্রুত তুলে ফেলার নির্দেশও দেয় বিশ্ববিদ্যালয়
প্রশাসন।

প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একাডেমিক ভবনের দেয়ালগুলোতে লাগামহীনভাবে লাগানো বিজ্ঞাপনী পোস্টারগুলো ক্যাম্পাসের সৌন্দর্য নষ্ট করছিলো। কালকে নিউজ হওয়ার পর দ্রুত পোস্টারগুলো তুলে ফেলতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্দেশ দেয়। আজকে ক্যাম্পাস থেকে পোস্টারগুলো তুলে ফেলায় আমরা প্রশাসনকে সাধুবাদ জানাই।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, কালকে নিউজ হওয়ার বিষয়টি আমাদের নজরে আসে। আমরা দ্রুত একাডেমিক ভবনগুলোতে লাগানো বিজ্ঞাপনী পোস্টারগুলো দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলি এবং দ্রুত এসব পোস্টার তুলে ফেলার নির্দেশ দেই। অন্যাথায় আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে তাদেরকে জানানো হয়।

তিনি আরও বলেন, এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের স্টেট দপ্তরকেও আমরা অবহিত করেছি। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনসহ কোথাও অপ্রয়োজনীয় পোস্টার পেলে তুলে ফেলার নির্দেশ প্রদান করা হলো।