• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাবিতে আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকীতে দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৩, ২০২৩, ০৯:১০ পূর্বাহ্ণ
রাবিতে আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকীতে দোয়া অনুষ্ঠান

রাবি প্রতিনিধি :
শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর ৫৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ আগস্ট) রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদলের আয়োজনে বিশ্ববিদ্যালয় কাজলা জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ড. হাবিবুর রহমান হাবিব, সহ -সভাপতি প্রফেসর ড.আব্দুল আলীম, সিনিয়র যুগ্ম সম্পাদক প্রফেসর ড.কূদরত ই জাহান, যুগ্ম সম্পাদক প্রফেসর সরোয়ার জাহান লিটন, সহ- সভাপতি প্রফেসর আমিরুল ইসলাম,

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সদস্য প্রফেসর ড.আব্দুস সোবাহান হিরা, ইউ ট্যাব এর সহ-সভাপতি জিএম শফিউর রহমান, যুগ্ম মহাসচিব প্রফেসর ড. খালেদউজ্জামান (মিজান), সমাজ সেবা বিষয়ক সম্পাদক প্রফেসর আনিসুর রহমান,

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক সুলতান আহমেদ রাহী, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, আসলাম রেজা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক সরদার জহুরুল, শাকিলুর রহমান সোহাগ, মাহমুদুল মিঠু, মারুফ হোসেন, এম এ তাহের, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মাইনুল ইসলাম মিন্টু, মতিহার দক্ষিণ ছাত্রদলের সদস্য সচিব পিয়ারুল ইসালম পিয়াল, বিশ্ববিদ্যালয় আহবায়ক সদস্য ফারুক হোসেন, আবু সাঈদ, নূর উদ্দিন আবির, সহ বিভিন্ন হল ও অনুষদের নেতাকর্মী।##