• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৪, ২০২৩, ০৭:৩৫ পূর্বাহ্ণ
গলাচিপায় সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতার মৃত্যু

সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় সড়ক দুর্ঘটনায় আহত বিএনপির নেতা মিজানুর রহমান গাজীর (৬০) মৃত্যু হয়েছে। রোববার (১৩ আগস্ট) সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার এভারগ্রীন হাসপাতালে তার মৃত্যু হয়।
মিজানুর রহমান গাজী উপজেলা গলাচিপার চরকাজল ইউনিয়নের ছোট শিবা গ্রামের আব্দুল ছত্তার গাজীর ছেলে ও গলাচিপা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ।
হাসপাতাল ও পরিবার সূত্র জানায়, শুক্রবার রাতে গলাচিপা বাজার থেকে পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের রতনপুর বাসায় যাওয়ার পথে মহিলা কলেজের সামনে পানপট্টি থেকে আসা একটি ভাড়ায় চালিত মোটরসাইকেল ধাক্কা দিলে মিজানুর রহমান ও মোটরসাইকেল চালক রাজিব গুরুতর আহত হয়। আহতদের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত মিজানুরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গাইন জানায়, অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।