• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন ওসি জুবাইর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৪, ২০২৩, ১৪:৪৪ অপরাহ্ণ
হিজলায় মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন ওসি জুবাইর

হিজলা প্রতিনিধি।। বরিশালের হিজলা থানা অফিসার ইনচার্জ হিজলা থানায় যোগদান করে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেন হয় মাদক ব্যবসায়ী থাকবে অন্যথায় পুলিশ থাকবে।

১৪ আগস্ট ওসি জুবাইর এর নেতৃত্বে হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের পূর্ব কোড়ালিয়া গ্রাম নূর মোহাম্মদ এর ছেলে অটোচালক আমিরের রোপনকৃত চারটি গাজা গাছ সহ চাষীকে আটক করা হয়েছে।

এছাড়াও মাদক ব্যবসায়ী, সেবনকারী ও জুয়ারুদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলছে।

আত্মগোপনে রয়েছে অনেক মাদক ব্যবসায়ী।

স্থানীয়রা বলছে মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকলে কিছুটা হলেও যুব সমাজ রক্ষা পাবে।

গাঁজা গাছ উদ্ধারের বিষয়ে ওসি জুবায়ের জানায় স্থানীয় জনগণ সহযোগিতা করলে মাদক এবং জুয়া চিরতরের জন্য নির্মূল হবে। তিনি আরো বলেন গাজা চাষীর বিরুদ্ধে নিয়মিত মামলা হবে।