• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শোকের চাদরে মোড়ানো হলো ভবন, শহিদ গ্যালারী নির্মান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৪, ২০২৩, ১১:১৪ পূর্বাহ্ণ
শোকের চাদরে মোড়ানো হলো ভবন, শহিদ গ্যালারী নির্মান

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে ঘাতকের নির্মম বুলেটে শাহাদাৎবরন করেছিলেন বরিশালের তৎকালীণ গৌরনদী বর্তমান আগৈলঝাড়া উপজেলার কৃতি সন্তান বঙ্গবন্ধুর বোন জামাতা আব্দুর রব সেরনিয়াবাত ও তার পরিবারের ছয়জন সদস্য।
১৫ আগস্ট ভয়াল কালরাতে শহীদদের স্মরণে প্রতিবছরের ন্যায় এবারও মাসব্যাপী শোকের মাস পালনের ব্যতিক্রমধর্মী আয়োজন করেছেন বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও মাহিলাড়া ইউনিয়ন পরিষদের জাতীয় পুরস্কার চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। ইতোমধ্যে মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনকে শোকের চাদরে মুড়িয়ে দেয়ার পাশাপাশি শহিদ গ্যালারী ও শোকের তোরণ নির্মাণ করা হয়েছে। ভবনের চারপাশে শহিদদের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন সাটানো হয়েছে।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বলেন, ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে ঘাতকের নির্মম বুলেটে শাহাদাৎবরন করেছেন দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অভিভাবক মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র পিতা তৎকালীণ মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাত সহ তার পরিবারের ছয় সদস্য। তাই ১৫ আগষ্টের নৃশংস ও ভয়ঙ্কর নির্মমতার ইতিহাস এ অঞ্চলের তরুন প্রজন্মের মাঝে তুলে ধরার লক্ষে শহিদ গ্যালারী নির্মাণ সহ পুরো ইউনিয়ন পরিষদকে শোকের চাদরে মুড়িয়ে দেয়া হয়েছে।