• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় শোক দিবস : র‌্যাব মহাপরিচালকের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৫, ২০২৩, ১৩:২৭ অপরাহ্ণ
জাতীয় শোক দিবস : র‌্যাব মহাপরিচালকের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‌্যাব) মহাপরিচালক
এম খুরশীদ হোসেন।

আজ মঙ্গলবার (১৫ আগষ্ট) দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অর্পন করে গভীর শ্রদ্ধা জানান এম খুরশীদ হোসেন। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকে ও সালাম দেন।

পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাযঞ্জের শিকার অন্যান্য শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। এ সময় র‌্যাবের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। #