• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জার্মানীতে যুবদলের কর্মী সভা ও সদস্য সংগ্রহের ফরম বিতরন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৬, ২০২৩, ১২:৫৮ অপরাহ্ণ
জার্মানীতে যুবদলের কর্মী সভা ও সদস্য সংগ্রহের ফরম বিতরন

ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশে ইউরোপে জাতীয়তাবাদী যুবদলকে শক্তিশালী করার লক্ষ্যে জার্মানির অ্যাসেম শহরে ইউরোপের প্রতিষ্ঠাকালীন যুবদলের প্রথম সভা “সদস্য সংগ্রহ কর্মসূচি ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ খাইরুজ্জামান লিংকন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রহিম উদ্দিন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস এম মিল্টন সরকার।
সভাটি যৌথভাবে পরিচালনা করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সোহেল আহমেদ এবং যুবনেতা প্রকৌশলী সাইফুর রহমান চৌধুরী।
বক্তব্য রাখেন, জার্মানি যুবদল নেতা নুরুল ইসলাম পুন্য, হাসান ভূঁইয়া, সবুজ আহমেদ, তানভীর আহমেদ, এমরান হোসেন, বিএনপি নেতা আওলাদ হোসাইন সহ আরো অনেকে। এসময় উপস্থিত ছিলেন, সাদাত মাহমুদ, কাজী মোহাম্মদ সালাহ, এস এম বোরহান উদ্দিন, নাজরে রুবেল, রাজু আহমেদ, আরমান হোসেন সহ জার্মানির বিভিন্ন রাজ্য থেকে আসা যুবদল নেতৃবৃন্দরা।
নেতৃবৃন্দরা বলেন চলমান আন্দোলনকে গতিশীল করতে জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশের যুবদলকে সুসংগঠিত করে যোগ্য নেতাদের দিয়ে কমিটি গঠন করা হবে। সবশেষে সদস্য ফরম বিতরণ কর্মসূচি পালন করা হয় এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মায়ের আত্মার মাগফেরাতের জন্য দোয়া কামনা করা হয়।