• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপন কর্মসুচি পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৬, ২০২৩, ০৪:২৮ পূর্বাহ্ণ
বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও  বৃক্ষরোপন কর্মসুচি পালিত

নিজস্ব প্রতিবেদক:
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গ্রামীন ব্যাংক এর মাননীয় চেয়ারম্যান ড.এ কে এম সাইফুল মজিদ স্যার এর নির্দেশনা মোতবেক গ্রামীন ব্যাংক নারায়নগঞ্জ যোন এর যোনাল ম্যানেজার আব্দুস সবুর খান এর পৃস্টপোষকতায় নবাবগঞ্জ এরিয়ার ১০ টি শাখায় চারা বিতরন কর্মসুচীর অংশ হিসেবে মুকসুদপুর দোহার শাখায় সন্মানীত সদস্য ও শাখা কর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সম্মিলিত অংশগ্রহনে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং এলাকার বিভিন্ন পাবলিক প্রতিসঠান ( মসজিদ,মাদ্রাসা, ভুমি অফিস ও পোস্ট অফিসের উপযুক্ত স্থানে) বনজ, ফলজ ও ঔষধী গাছের চারা রোপন ও বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মুকসুদপুর ইউনিয়ন এর ইউনিয়ন চেয়ারম্যান অধ্যাপক হান্নান সাহেব ও ইউ,পি সদস্যগন সহ এলাকার গন্যমান্যবেক্তিবর্গ গন।
এবং গ্রামীন ব্যাংক পরিবার এর পক্ষে উপস্থিত ছিলেন
অত্র নারায়নগঞ্জ যোনের যোনাল ম্যানেজার
মো : আবদুস সবুর খান, নবাবগঞ্জ এরিয়ার,এরিয়া ম্যানেজার মো:রোকোনুজ্জামান তরুন, শাখা ম্যানেজার মো: মেহেদী হাসান সেতু ও শাখার সকল সহকর্মী ও বিভিন্ন কেন্দ্রের সন্মানীত সদস্যবৃন্দ।