• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দশমিনায় ডেপুটি অ্যাটর্নি জেনারেলের আয়োজনে শোক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৬, ২০২৩, ১০:৫৫ পূর্বাহ্ণ
দশমিনায় ডেপুটি অ্যাটর্নি জেনারেলের আয়োজনে শোক দিবস পালন

স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর দশমিনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার আমতলা বাজার এলাকায় সুপ্রিমকোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এসএম ফজলুল হকের নানা আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। ডেপুটি অ্যাটর্নি জেনারেল আলোচনা সভা,শোক র‌্যালি ও খাবার বিতরণসহ নানা আয়োজনে শোক দিবস পালন করেন। এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন বহরমপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি নুরুল হক হাওলাদার,সম্পাদক সহিদুল ইসলাম সহিদ,উপজেলা আ.লীগ নেতা সোহেল রানাসহ সরকার দলের নেতাকর্মীরা। শোক সভায় শত শত সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা অংশ নেন।