• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

খুবিতে আন্তঃডিসিপ্লিন দাবা প্রতিযোগিতার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৭, ২০২৩, ১৭:২৬ অপরাহ্ণ
খুবিতে আন্তঃডিসিপ্লিন দাবা প্রতিযোগিতার উদ্বোধন

আবির হাসান, খুবি প্রতিনিধি
১৭ আগস্ট বৃহস্পতিবার দুপুর ২.৩০ টায় খুলনা বিশ্ববিদ্যালয় অগ্রণী ব্যাংক ভবনের ৩য় তলায় শারীরিক শিক্ষা ও চর্চা বিভাগের উদ্যোগে আন্তঃডিসিপ্লিন দাবা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আহসান হাবীবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দাবা খেলা কোন শক্তি বা বলপ্রয়োগের বিষয় নয়, এটা বুদ্ধিমত্তার ও ধৈর্য্যরে বিষয়। এ খেলা যুক্তিসঙ্গতভাবে চিন্তা করতে শেখায়, স্মৃতিশক্তি বৃদ্ধি করে, ধৈর্যশক্তি বাড়ায়, মনোযোগ বাড়ায় এবং সৃজনশীল চিন্তাশীলতা বৃদ্ধি করে। আমি আমার বিশ্ববিদ্যালয়কে শুধু খেলাধূলায় নয় সার্বিক বিষয়ে আভিজাত্যের জায়গায় দেখতে চাই।

এসময় বিশেষ অতিথি ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, সম্মানিত অতিথি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস ও ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রধান অতিথি বিশেষ অতিথিকে দাবাচালের মাধ্যমে উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করেন। ২৬ টি ডিসিপ্লিনের ৮টি গ্রুপে মোট ১৩০জন ছাত্র-ছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। খেলা পরিচালনায় বিচারক হিসেবে ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের জাতীয় দাবা বিচারক কাজী আব্দুল্লাহ শাকিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শারীরিক শিক্ষা ও চর্চা বিভাগের উপ-পরিচালক এস এম জাকির হোসেন। এসময় সংশ্লিষ্ট বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারিসহ অন্যান্য ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯ আগস্ট বেলা ৩টায় চুড়ান্তপর্বের মধ্যদিয়ে এ প্রতিযোগিতা শেষ হবে। এ প্রতিযোগিতার সার্বিক সহায়তায় রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় চেস ক্লাব।