• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায় খালেদা জিয়ার সুস্থতায় মিলাদ ও দোয়া।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৭, ২০২৩, ০৬:৩৬ পূর্বাহ্ণ
বরগুনায় খালেদা জিয়ার সুস্থতায় মিলাদ ও দোয়া।

বরগুনা জেলা প্রতিনিধি :
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান করেছে বরগুনা জেলা বিএনপি।

বুধবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরগুনা জেলা বিএনপি কার্যালয়ে জেলা বিএনপির আয়োজনে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠান হয়।

বরগুনা জেলা ছাত্র দলের সাবেক আহবায়ক নলটোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুজ্জামান মাহফুজের সঞ্চালনায় ও বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

অ্যাডভোকেট নজরুল ইসলাম মোল্লা বলেন, আজ দেশের মানুষের হৃদয়ের মণি বেগম খালেদা জিয়া ভীষণ অসুস্থ। বর্তমান আইনে তিনি জামিনযোগ্য ও মুক্তি তার প্রাপ্য। তবুও এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার খালেদা জিয়ার জামিন হতে দিচ্ছে না। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন তিনি আমাদের নেত্রীকে সুস্থ করে দেন, তার হায়াত দারাজ করেন।