• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায় সর্বজনীন পেনশন স্ক্রিম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৭, ২০২৩, ০৬:৩১ পূর্বাহ্ণ
বরগুনায় সর্বজনীন পেনশন স্ক্রিম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

বরগুনা জেলা প্রতিনিধি:
“সুখে ভরবে আগামী দিন পেনশন এখন সর্বজনীন” এই স্লোগানকে সামনে রেখে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বজনীন পেনশন উদ্বোধন করেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা প্রশাসক সম্মেলন কক্ষ থেকে অংশগ্রহণ করেন বরগুনা জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলামসহ সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধি বৃন্দ।

১০ কোটি মানুষের জন্য সর্বজনীন পেনশন চালু, উদ্বোধন হলো । ১ ম পর্যায়ে অন্তর্ভুক্ত করা হয়েছে বরগুনা জেলাকে। ৪ ধরনের পেনশন স্কিমে সরকারি চাকরিজীবী ছাড়া ১৮ বছরের বেশি বয়সী যে কেউ চাঁদা দিয়ে পেনশন ব্যবস্থার আওতায় আসতে পারবেন।

কর্মজীবন শেষে নিশ্চিত জীবন যাপনের জন্য প্রযোজন সঞ্চয়। সুরক্ষিত সঞ্চয় পরিকল্পনার আরেক নাম সর্বজনী পেনশন। কর্মজীবনের উপার্জিত টাকার কিছু অংশ পেনশন স্কিমে বিনিয়োক করে একজন নাগরিক নিশ্চিত করতে পারেন বৃদ্ধ বয়সের আর্থিক নিরাপত্তা।

গড় আয়ু বৃদ্ধি এবং একক পরিবারের সংখ্যা বৃদ্ধি জনিত কারণে ভবিষ্যতে নির্ভরশীলতার হার বৃদ্ধি পাবে বিধায় একটি টেকসই সামাজিক নিরাপত্তা গড়ে তোলা এখন সময়ের দাবি। একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দেশের সর্বস্তরের জনগণকে টেকসই পেনশন কাঠামোয় অন্তর্ভুক্তি বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার কর্মসূচি।