বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি:
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জিয়া পরিষদ।
শুক্রবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আসর নামাজ বাদ এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, আমরা বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। তিনি যেন সুস্থ্য হয়ে আবারো দেশ ও জাতীর কল্যাণে কাজ করতে পারেন, দেশের মানুষকে দূর্বীসহ কষ্ট থেকে উদ্ধার করতে পারেন। দেশ ও দেশের জনগনের জন্য বেগম জিয়ার সুস্বাস্থ্য খুব প্রয়োজন। আমরা সকলে দোয়া করছি মহান আল্লাহ যেন আমাদের দেশনেত্রীকে সুস্থ কটে আবার দেশের জন্য কবুল করে নেন। পাশাপাশি এ অনুষ্ঠানে জিয়া পরিবারের সকল সদস্যের জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাবি জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক মোহা. এনামুল হক, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. ফরিদুল ইসলাম, রাজশাহী মহানগর জিয়া পরিষদের সভাপতি প্রকৌশলী প্রফেসর আখতার হোসেন, সদস্য সচিব (জিয়া পরিষদ রাজশাহী বিভাগ) আব্দুস সালাম আল মাহমুদ বিপ্লব, সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যাপক মো. কুদরত-ই- জাহান, সহ সভাপতি অধ্যাপক মামুনুর রশিদসহ অর্ধশতাধিক সদস্য।