• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাবিতে গবেষণাগার ভিত্তিক ডেঙ্গু পরীক্ষা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৮, ২০২৩, ১০:৪২ পূর্বাহ্ণ
রাবিতে গবেষণাগার ভিত্তিক ডেঙ্গু পরীক্ষা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ গবেষণাগার ভিত্তিক ডেঙ্গু পরীক্ষা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অনুষ্ঠিত এ কর্মশালার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অ্যালামনাই এসোসিয়েশন।

শুক্রবার (১৮ আগস্ট) শুরু হওয়া এ কর্মশালা দুইটি সেশনে বিভক্ত করা হয়। এর প্রথম সেশনে ডেঙ্গু রোগ নির্ণয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা উপস্থাপন করেন বক্তারা। এই সেশনে ডেঙ্গু পরীক্ষা নিয়ে মৌলিক তথ্য উপস্থাপন করেন প্রভা হেলথ বিডি লিমিটেডের গবেষণাগার পরিচালক মো. মাহবুবুর রহমান, ডেঙ্গু পরীক্ষার পদ্ধতি নিয়ে আলোচনা করেন ইউনাইটেড হাসপাতালের প্যাথলজি ল্যাবের সিনিয়র কিউসি ম্যানেজার মো. আকসাদ আলী। এছাড়া ডেঙ্গুর জ্বর নিয়ে সবিস্তার ধারণা দেন আইসিডিডিআরবির গবেষণা কর্মকর্তা মো. তারিকুল ইসলাম।

কর্মশালার দ্বিতীয় সেশনে তারিকুল ইসলাম সহ বাংলাদেশ শিশু হাসপাতালের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাসুদ রানা অংশগ্রহনকারীদের হাতেকলমে ডেঙ্গু পরীক্ষা বিষয়ে ট্রেনিং দেন।

এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম, বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক মো. সাহেদ জামান, রুবার সভাপতি অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ। অন্যান্যের মধ্যে প্রাণ রসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. তানজিমা ইয়াসমিন বক্তব্য রাখেন।

এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি মো. লুৎফুল কবীর। দিনব্যাপী এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।