• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে স্মরণসভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৯, ২০২৩, ১৬:৪২ অপরাহ্ণ
কাউখালীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে স্মরণসভা

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত। আজ শনিবার দুপুরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে কাউখালী মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আয়োজিত স্মরণসভায় কাউখালী মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি শাহাজাদী রেবেকা শাহিন চৈত্রীর সভাপতিত্বে
প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রেজাউল করিম সিকদার মন্টু । এছাড়া স্মরণসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইসাহাক আলী খান পান্না, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল শহীদ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তালুকদার মোঃ দেলোয়ার হোসাইন, পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আঃ আউয়াল, কাউখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন,
কাউখালী মুক্তিযোদ্ধ সংসদ সন্তান কমান্ড সাধারন সম্পাদক রাকিব উদ্দিন পাবেল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আমিনুর রহমান।
স্মরনসভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।