• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় চর দুয়ারী জাল আটক, পুড়িয়ে বিনষ্ট।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৯, ২০২৩, ১২:৪৫ অপরাহ্ণ
হিজলায় চর দুয়ারী জাল আটক, পুড়িয়ে বিনষ্ট।

হিজলা প্রতিনিধি।। বরিশালের হিজলা উপজেলার বাউশিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড অভিযান চালিয়ে অবৈধ ১৩টি চর দুয়ারী জ্বালা আটক করে জনতার উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করেছে।

১৯ আগস্ট দুপুর ২ টার দিকে হিজলা কোস্টগার্ডের সিসি মশিউর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযান সম্পর্কে কোস্ট গার্ডের সিসি মশিউর রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন উদ্ধারকৃত অবৈধ চর দুয়ারী জাল উপজেলা মৎস্য অফিসার এর উপস্থিতিতে জন সম্মুক্ষে ফুরিয়ে দেয়া হয়েছে। তিনি আরো বলেন মাত্র কয়েকদিন হল এখানে এসেছে নদী পথে কোন ধরনের অবৈধ কাজ সংঘটিত হতে দেয়া যাবে না এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অবৈধ বালু উত্তোলন ও মাটিকাটার বিরুদ্ধে অভিযান করা হবে কিনা এমন প্রশ্নের উত্তরে কোস্টগার্ডের সিসি মশিউর রহমান জানায় উপজেলা নির্বাহী অফিসার নির্দেশ করলে অবশ্যই অভিযান করা হবে।