• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২০, ২০২৩, ১২:৪৫ অপরাহ্ণ
বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু সমাধি সৌধের বিশেষ গণ গ্রন্থাগার এ প্রতিযোগীতার আয়োজন করা হয়।

আজ রোববার বেলা ১১টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধের বিশেষ গণ গ্রন্থাগার প্রঙ্গনে অনুষ্ঠিত এ প্রতিযোগীতায় ৩টি বিভাগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন। শিশু কিশোরদের অংশগ্রহণে ও তাদের তুলির আচরে বঙ্গবন্ধু, প্রকৃতি ও গ্রাম বাংলার চিত্র প্রস্ফুটিত হয়ে ওঠে। চিত্রাংকন প্রতিযোগিতায় সৃষ্টি হয় মনোরম পরিবেশ।

এর আগে জাতীয় শোক দিবসে গত ১৭ আগস্ট বঙ্গবন্ধু সমাধি সৌধের বিশেষ গ্রন্থাগারে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পরে সুবিধামত সময় চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

বঙ্গবন্ধু সমাধি সৌধের বিশেষ গ্রন্থাগারের গ্রন্থাগারিক যোগেন্দ্র নাথ বাড়ৈ বলেন, ৩ টি বিভাগে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘ক’ বিভাগে অনুর্ধ ৭ বছর বয়সী প্রতিযোগী অংশ গ্রহন করে। প্রতিযোগিতার বিষয় ছিল উন্মুক্ত। খ’ বিভাগে ৮ থেকে ১২ বছর বয়সী শিশুরা শিশুদের সঙ্গে বঙ্গবন্ধু বিষয় ভিত্তিক ছবি আঁকে। গ বিভাগে বিশেষ (প্রতিবন্ধী) প্রতিযোগীরা অংশ নেয়। এ বিভাগের প্রতিযোগিতার বিষয় ছিল উন্মুক্ত। #