• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাঈদীকে নিয়ে স্ট্যাটাস দেওয়ায় ৪ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২০, ২০২৩, ০৩:৪৮ পূর্বাহ্ণ
সাঈদীকে নিয়ে স্ট্যাটাস দেওয়ায় ৪ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

মো. ইসমাইল ভোলা।

ভোলায় জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পর তাঁর পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় ৪ ছাত্রলীগের নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (১৯ আগস্ট) বিকেলে জেলা ছাত্রলীগের সভাপতি রায়হান আহমেদ ও সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়।

অব্যাহতি দেওয়া ছাত্র লীগ নেতারা হলেন, দৌলতখান উপজেলা ছাত্র লীগের (সহ-সভাপতি) নাবিউর রহমান রাফি,(সহ-সভাপতি) মেহেরাব হোসেন মিরাজ, (সাংগঠনিক সম্পাদক) মাশরাফি চৌধুরি, (প্রচার সম্পাদক) রকিবুল ইসলাম রাজ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের নীতি ও আদর্শ বিরোধী কাজে জড়িত থাকায় তাদের কে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি রায়হান আহমেদ বলেন, অব্যাহতি দেওয়া ছাত্রলীগ নেতারা সংগঠনের নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় এবং শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের কে অব্যাহতি দেওয়া হয়েছে।