• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় প্রতিবন্ধীদের আয়োজনে শোকদিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২১, ২০২৩, ১৫:১৩ অপরাহ্ণ
গলাচিপায় প্রতিবন্ধীদের আয়োজনে শোকদিবস পালিত

তারিখঃ ২১ আগস্ট ২০২৩

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাৎ বার্ষিক পালন উপলক্ষে আলোচনা, দোয়া মিলাদ ও ভোজ বিতরণ করেন উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা। উপজেলার মৎস্যজীবী লীগের অফিস কার্যালয়ে সোমবার (২১ আগস্ট) দুপুর দেরটায় এই কর্মসূচির আয়োজন করেছে উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা। জাতীয় শোকদিবস ও শোকাবহ আগস্টে সকল শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে আলোচনা, দোয়া মিলাদ ও তবারক বিতরণ করা হয়। সংস্থাটির সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মু. সাহিন শাহ। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মো. নূর ছায়েদ মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক মো. তমাল তালুকদার। এছাড়াও সংগঠনের সহ সভাপতি মো. শামসুল হক, যুগ্ম সম্পাদক আব্দুল রহিম, আকলিমা বেগম সহ কমিটির নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথি ও সূধীজন উপস্থিত ছিলেন।