• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গ্রেনেড হামলা দিবসে ইতালি মহিলা আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৩, ২০২৩, ০৪:০৮ পূর্বাহ্ণ
গ্রেনেড হামলা দিবসে ইতালি মহিলা আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া

ইতালি প্রতিনিধিঃ
ভয়াল ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে ইতালি মহিলা আওয়ামী লীগের উদ্যোগে রাজধানী রোমের সুন্দরবন রেস্টুরেন্ট হল রুমে দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।ইতালি মহিলা আওয়ামী লীগের
ভারপ্রাপ্ত সভাপতি উম্মেহানি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন ইতালি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা নয়না আহম্মেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল। প্রধান বক্তা ছিলেন ইতালি আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হাবীব চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন হাদিউল ইসলাম, আবু তাহের, আ. রহমান,জামান মুক্তার, ইতালি আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা তুহিনা সুলতানা মলি।
সভায় বক্তারা বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার জন্যই জঙ্গি-সন্ত্রাসীরা গ্রেনেড ছুঁড়ে মেরেছিলেন। সেদিন সংগ্রামী নেত্রী আইভী রহমানসহ ২৪ জন নেতাকর্মী শহীদ হয়েছিলেন। সেই নারকীয় হামলার পেছনের কারিগর ছিলেন তারেক রহমান। তাকে বিদেশ থেকে ফিরিয়ে এনে বিচার কার্যকর করার দাবি জানাই। একইসঙ্গে দাবি জানাই সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের খুনি যারা বিদেশে পালিয়ে রয়েছে তাদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হোক।