বাউফলের কাছিপাড়া ইউনিয়নের হাজীপুর গ্রামের গোপালিয়া বাজার এলাকায় নদী ভাঙন কবলিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। স্বাধীনতার পদকপ্রাপ্ত বীর উত্তম মরহুম শামসুল আলম তালুকদারের ছেলে, এভিআর গ্রুপের কর্ণধার, আগামী জাতীয় সংসদ নির্বাচনের নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের সদস্য হাসীব আলম তালুকদারের পক্ষ থেকে বুধবার দুপুরে ভাঙনকবলিত ২০ পরিবারের মাঝে ২৫ কেজি চাল, দুই লিটার সয়াবিন তেলসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়