• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে ইউএনওকে বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৪, ২০২৩, ১৫:০২ অপরাহ্ণ
গৌরনদীতে ইউএনওকে বিদায় সংবর্ধনা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ সদ্য বদলি হওয়া বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারকে বিদায়ী সংবর্ধনা ও নবাগত অফিসারকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরন করে নেয়া হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে উপজেলার শহিদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা পরিষদ ও অফিসার্স ক্লাবের উদ্যোগে সংবর্ধনা ও বরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও আশিষ কুমার, সদ্য যোগদানকারী ইউএনও মো. আবু আব্দুল্লাহ খান, সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, উপজেলা প্রকৌশলী মো. অহিদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব, ওসি মো. আফজাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা খান মুহাম্মদ মনিরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা।
একইদিন উপজেলার সাবেক কৃষি কর্মকর্তা মো. মামুনুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফয়সল জামিল, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার জাহাঙ্গীর আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা খানমকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেনীপেশার নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।