• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক সোহেল সানির বাবার ২৬ তম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৪, ২০২৩, ১২:৩১ অপরাহ্ণ
সাংবাদিক সোহেল সানির বাবার ২৬ তম মৃত্যুবার্ষিকী আজ

এস মিজানুল ইহলাম, বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা।। সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানির পিতা আব্দুল মালেক মিয়ার ২৬ তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট)।
তিনি ১৯৯৭ সালের এই দিনে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
মরহুমের অপর দুই ছেলে বানারীপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাহাদ সুমন ও এক্সিম ব্যাংক বরিশালের বিভাগীয় ব্যবস্থাপক নাসির আহম্মেদ রুবেল আগামী শুক্রবার বাদ জুমা বানারীপাড়ার ২ নম্বর ওয়ার্ডের বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করেছেন।
আব্দুল মালেক মিয়া বানারীপাড়া বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের কন্যা ফেরদৌসী লাকী এবং সাংবাদিক সোহেল সানির বাসায়ও মিলাদের আয়োজন করা হয়েছে।#