হিজলা প্রতিনিধি ।।
বরিশালের হিজলায় মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ২৪ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার বঙ্গবন্ধু মুরালে মহিলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আইভি রহমানের ১৯ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শুরুতেই আইভি রহমানের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জানান স্থানীয় সাংসদ পংকজ নাথ ও উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক নাজমা বেগম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, ভাইস চেয়ারম্যান আলতাব হোসেন, গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাজাহান তালুকদার,
হরিনাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী কামাল উদ্দিন কবির, সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
এ সময় প্রধান অতিথি পংকজ নাথ তার বক্তব্যে বলেন ২০০৪ সালে আওয়ামী লীগকে নৃশংস করে দেয়ার জন্যই তারেক জিয়ার নির্দেশে আওয়ামীলীগের শান্তি সমাবেশে গ্রেনেড হামলা করা হয়েছিল।