বরগুনা জেলা প্রতিনিধি:
জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহদাত বার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
২৪ আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে বরগুনার বেতাগী উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদারের আয়োজনে শোক দিবসের মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠানে বেতাগী উপজেলার শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও তার সন্তানরা অনুষ্ঠানে অংশগ্রহন করেন।
বেতাগী উপজেলায় যুদ্ধোকালিন কমান্ডার মোতারেব শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেতাগী উপজেলা আওয়ামীগের সভাপতি ও পৌর মেয়র এবিএম গোলাম কবির। বক্তব্য রাখেন, বেতাগী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাদিসুর রহমান পান্না,বেতাগী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামসহ আরও অনেকে।
অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বরগুনা-০২ আসনের মনোনয়ন প্রত্যাশী সুভাষ চন্দ্র হাওলাদার বলেন, বীর মুক্তিযোদ্ধারা আমাদের সাহসী সন্তান। ১৯৭১ সালে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঢাকে তারা রনাঙ্গনে ঝাপিয়ে পড়ে এদেশ স্বাধীন করেছিলো। আমরা তাদেরকে সাথে নিয়ে বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে আগামী দিনে রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি।