• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোমে নরসিংদী জেলা সমিতির বার্ষিক শিক্ষা সফর ও আনন্দ ভ্রমন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৪, ২০২৩, ০৬:২৭ পূর্বাহ্ণ
রোমে নরসিংদী জেলা সমিতির বার্ষিক শিক্ষা সফর ও আনন্দ ভ্রমন

ইতালি প্রতিনিধিঃ
ইউরোপে গ্রীষ্মকাল মানেই প্রবাসী বাংলাদেশীদের আনন্দ ভ্রমন আর ছবির মত সাজানো গৌছানো শহর দেখা। বেড়ে উঠা নতুন প্রজন্মদের ইতিহাস আর ঐতিহ্যের নিদর্শন গুলো ঘুরে দেখানো। এবছর নতুন প্রজন্মদের বিনোদন দিতে বাৎসরিক আনন্দ ভ্রমনে গেলেন নরসিংদী জেলা সমিতি ইতালি। রোমের পাশেই অবস্থিত ম্যাজিকল্যান্ডে ঘুরতে গেলেন প্রবাসী বাংলাদেশীরা। সকালে বাসযোগে রওনা দেন তারা। বাসের মধ্যে গান আর আড্ডায় মেতে উঠেন সবাই। ভালমোনতোনে পৌছেই সবাই প্রবেশ করেন ম্যাজিকল্যান্ডে । ঘুরে বেড়ান যে যার মত আপন মনে। সবচেয়ে বেশী মজা করেন শিশুরা। সরাদিন ঘুরাঘুরি করে পরন্ত বিকালে শুরু হয় মহিলাদের বালিশ খেলা,পুরুষের মোরগের লড়াই। গ্রাম বাংলার খেলা মোরগের লড়াই উপভোগ করেন সবাই। শেষে কুপন ড্র ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
নরসিংদী জেলা সমিতি রোম ইতালির সভাপতি আল মাহমুদ (রফিক )। সাধারণ সম্পাদক মোহাম্মদ বিপুলের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি দীন মোহাম্মদ , সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এবং বর্তমান প্রধান উপদেষ্টা হাজী মোহাম্মদ খলিলুর রহমান,উপদেষ্টা শহীদ মিয়া, উপদেষ্টা আব্দুল হক, উপদেষ্টা মোহাম্মদ রমজান মিয়া উপদেষ্টা মোহাম্মদ মতি মিয়া,সহ সভাপতি ফজলুর রহমান,সহ সভাপতি আব্দুল মোতালেব (নয়ন),সহ সভাপতি ফজলুল হক( সরকার ),সহ সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ফাইজুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন (সনি), মহিলা সম্পাদীকা মালেকা (পারভীন সহ আরো অনেকে।