• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বামনায় প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে শিবিরের গোপন বৈঠক ৬ শিবির কর্মী আটক বিপুল পরিমান জিহাদী বই জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৭, ২০২৩, ১৮:০৮ অপরাহ্ণ
বামনায় প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে শিবিরের গোপন বৈঠক ৬ শিবির কর্মী আটক বিপুল পরিমান জিহাদী বই জব্দ

স্টাফ রিপোর্টার :
বরগুনার বামনা উপজেলার ছোনবুনিয়া গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাশ রুমে গোপন বৈঠক চলার সময় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৬ কর্মীকে আটক করে বামনা থানাপুলিশ। এসময় সেখান থেকে বিপুল পরিমান জিহাদী বই ও ক্রেস্ট জব্দ করা হয়েছে।
আজ রবিবার(২৭ আগষ্ট) রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই শিবির কর্মীদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, পাথরঘাটা উপজেলার কাঠালতলী গ্রামের মতিউর রহমান হাওলাদারের ছেলে মো. হাসিব(১৬), একই উপজেলার নাচনাপড়া গ্রামের আবুল কালাম এর ছেলে সাইফুল ইসলাম(১৭), বারেক সরদারের ছেলে মো. সুমন সরদার(২৪), বামনা উপজেলার ছোনবুনিয়া গ্রামের ইসাহাক হাওলাদারের ছেলে মো. হাসিব (১৬) এবং ঘোলাঘাটা গ্রামের চান মিয়ার ছেলে ইসা আলম (২২)।
জানাগেছে, উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করার কথা বলে তাদেরকে ছোনবুনিয়া গ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আসতে বলে সামাজিক সংগঠনের নামধারী কয়েকজন শিবির কর্মীরা।
রবিবার বিকাল থেকে সেখানে শিবির কর্মীদের উপস্থিতি টের পেয়ে স্থানীয়রা বিষয়টি বামনা থানা পুলিশকে জানায়। পরে পুলিশ এসে গোপন বৈঠক চলাকালীন সময় তাদেরকে আটক করেন। এসময় ওই বৈঠক থেকে বিভিন্ন ধরনের জিহাদী বই ও সম্মাননা ক্রেস্ট জব্দ করেন পুলিশ।
সম্মাননা নিতে আসা শিক্ষার্থী জাফ্রাখালী গ্রামের জাহিদ হাসান জানায়, আমাদের বামনা আলোকিত সমাজের পক্ষে সম্মাননা প্রদান করা হবে এই বলে এই স্কুলে সন্দ্যার দিকে আসতে বলে। তারা এসে দেখেন তাদের যে ক্রেস্ট প্রদান করা হবে তাতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর লোগো ও নাম লেখা রয়েছে। যেসকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন তারা অনেকেই না যেনে এখানে এসেছেন।

এ ব্যাপারে বামনা থানার অফিসার ইন চার্জ মো. মাইনুল হোসেন বলেন, আমরা গোপনে সংবাদ পেয়েছি বামনার ছোনবুনিয়ায় কিছু শিবির কর্মী গোপন বৈঠকে মিলিত হয়েচে। আমরা তাৎক্ষনিক ফোর্স পাঠিয়ে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি। এসময় তাদের কাছ থেকে জিহাদী বই ও ক্রেস্ট উদ্ধার করা হয়ে।