• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় বঙ্গবন্ধুর পলাতক খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৮, ২০২৩, ০৮:১৩ পূর্বাহ্ণ
গলাচিপায় বঙ্গবন্ধুর পলাতক খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

তারিখঃ ২৮ আগস্ট ২০২৩

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় বঙ্গবন্ধুর পলাতক খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আ,স,ম জাওয়াদ সুজন বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও সকল শহীদদের হত্যাকারী ও পলাতক যে সমস্ত খুনিরা বিদেশে আত্মগোপন করে আছে, তাদেরকে দ্রুত দেশে এনে খুনির রায় কার্যকর সহ খুনি জিয়া, খন্দকার মোস্তাক সহ সকল ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে সোমবার (২৮ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন চত্বর এলাকায় কালো পতাকা নিয়ে শত শত নেতাকর্মী সমর্থকেরা এক মানববন্ধন করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বরাষ্ট্র সচিব বরাবরে একটি স্মারকলিপি প্রদান করে। মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট শামীম মিয়া, গলাচিপা ও দশমিনা উপজেলা আওয়ামী লীগের ত্যাগী ত্যাগী নেতা এ্যাডভোকেট সঞ্জয় কুমার দাস, গলাচিপা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম মিয়া, সাবেক ছাত্রলীগের সভাপতি মো. কামরুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য যে উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা, সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী ও বার বার নির্বাচিত এমপি প্রয়তো আ,খ,ম জাহাঙ্গীর হোসাইন ফাউন্ডেশনের স্বত্বাধিকারী ও উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আ,স,ম জাওয়াদ সুজনের নেতৃত্বে নেতাকর্মীরা মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে মিছিল ও বিক্ষোভ করেন।