• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাবি জিয়া পরিষদের পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৮, ২০২৩, ১৬:০৫ অপরাহ্ণ
রাবি জিয়া পরিষদের পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের উদ্যােগে কার্যনির্বাহী কমিটির “পরিচিতি ও মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা প্রফেসর মো. রফিকুল ইসলাম।

সোমবার (২৮ আগস্ট) পরিষদের সভাপতি প্রফেসর ড. মোহা. এনামুল হকের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের শিক্ষক লাউঞ্চে অনুষ্ঠিত হয় এ সভা।

প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম স্বাগত বক্তব্যে বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মোতাবেক সবাইকে সক্রিয়াভাবে অংশ করতে হবে। সভায় আরো বক্তব্য উপস্থাপন করেন প্রফেসর ড. সি এম মোস্তফা, প্রফেসর ড. মো. হাবীবুর রহমান, প্রফেসর ড. গোলাম ছাদিক, প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, প্রফেসর ড. আব্দুল আলিম, প্রফেসর ড. মো. সোহেল হাসান, প্রফেসর ড. মো. আমিনুল হক, প্রফেসর ড. মো. আব্দুল মতিন, প্রফেসর ড. মো. আমিরুল ইসলাম, প্রফেসর ড. সৈয়দ সরোয়ার জাহান, প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম।

সভায় বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধারে বুদ্ধিবৃত্তিক দায়িত্বের পাশাপাশি রাজপথের চলমান আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করেন। গণতন্ত্র প্রতিষ্ঠা ব্যতিরেকে দেশ ও দেশের মানুষের উপর চেপে বসা দুর্বৃত্ত শাসন থেকে মুক্তি সূদুর পরাহত বলে সভায় বক্তারা মত ব্যক্ত করেন। এজন্য সভা থেকে সবাইকে চলমান আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দুআ করা হয়। এছাড়াও, তিনবারের সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মাতা, দীর্ঘদিন কারান্তরীণ আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দুআ করা হয়। এসময় মহান আল্লাহ তাআলা’র নিকট প্রার্থনা করা হয় যেনো তিনি আবারো দেশ ও জাতীর কল্যাণে কাজ করতে পারেন। এসময় জিয়া পরিবারের সকল সদস্যের জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করা হয়।

প্রফেসর ড. মো. কুদরত-ই- জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা প্রফেসর মোহা. নজরুল ইসলাম, রাজশাহী ড্যাব এর সভাপতি ডা. মো. ওয়াসিম হোসেন, রাজশাহী মহানগর জিয়া পরিষদের সভাপতি প্রকৌশলী প্রফেসর ড. মো. আখতার হোসেন, সদস্য সচিব (জিয়া পরিষদ রাজশাহী বিভাগ) আব্দুস সালাম আল মাহমুদ বিপ্লব।

যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. এস এম কামরুজ্জামান, প্রচার সম্পাদক প্রফেসর জহুরুল হক, সহ-প্রচার সম্পাদক ড. নইম ফারুকীসহ প্রায় অর্ধশতাধিকের বেশী শিক্ষক।