হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধিঃ
আমরা স্বপ্ন দেখি এমন সমাজের, যেখানে থাকবে না কোনো বেকারত্বের অভিশাপ, আসুন প্রশিক্ষণ নেই বেকারত্ব দূর করি সোনার বাংলা গরি এই প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে আব্দুর রহমান ড্রাইভিং ট্রেনিং সেন্টারের যাত্রা শুরু হয়।
এরই ধারাবাহিকতায় আব্দুর রহমান ড্রাইভিং ট্রেনিং সেন্টার এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা গত ২৫ আগষ্ট সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হল রুমে অনুষ্ঠিত হয়। ট্রেনিং সেন্টারের পরিচালক আব্দুর রহমান এর সভাপতিত্বে আলী হায়দার এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা সিএনজি অটোরিক্সা কমিটি রেজিঃ ৭০৭ এর সভাপতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আইন বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের নায়েক শফি আহমদ পিপিএম, ৩৩নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর দেলোয়ার হোসেন নাদিম, সিলেট মেট্রোপলিটন পুলিশের সার্জেন্ট আসাদুজ্জামান, জয় বাংলা সাংস্কৃতিক জোট সিলেট জেলার সভাপতি অজিত রায় ভজন,
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বর্ণশিল্প শ্রমিক ইউনিয়নের সদস্য মো: আব্দুল আহাদ, চালিবন্দর মেকানিক কমিটি উপদেষ্টা রতন সিংহ, সিলেট মহানগর ২৩ নং ওয়ার্ড বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি নাজিম খান, সমাজ সেবক রুহুল আমিন জগলু, ব্লাড হিরো লায়েক আহমদ প্রমূখ।