বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ
আধুনিক শিক্ষা ব্যবস্থার সকল সুযোগ সুবিধা নিয়ে চলতি বছরের জানুয়ারীতে উদ্ধোধনের মধ্যেদিয়ে শুরু হওয়া মাষ্টারমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে এবার অধ্যক্ষ হিসেবে যোগদান করবেন উত্তরা রাজউক মডেল কলেজের সহকারী অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান।
তিনি আজ দুপুরে বাবুগঞ্জে অবস্থিত মাস্টারমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে অধ্যক্ষ হিসেবে যোগদান করেবেন।
কর্মজীবনে মোঃ কামরুজ্জামান ইংরেজী বিষয়ে বিএ অনার্স ও এমএ ডিগ্রি অর্জর করে সিরাজগঞ্জ পুলিশ লাইন্স কলেজের প্রভাষক হিসেবে যোগদান করেন পরে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন অত্যন্ত কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন।
আজ ২৯ আগস্ট মঙ্গলবার দুপুরে মাষ্টারমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুল এর পক্ষ থেকে আনুষ্ঠানিক বরণ করে নেবেন স্কুল সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আরিফুল ইসলাম, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এদিকে উত্তরা রাজউক মডেল কলেজের সহকারী অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান বাবুগঞ্জে অবস্থিত মাস্টারমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ হিসেবে যোগদানের ফলে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার গুনাগত মান বৃৃদ্ধি পাবে বলে মনে করছেন এখানকার ছাত্র-ছাত্রী অভিভাবকরা।
মাষ্টারমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুল এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃআরিফুল ইসলাম পলাশ বলেন, আমি আশাবাদী
মাষ্টারমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে উত্তরা রাজউক মডেল কলেজের সহকারী অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান এর যোগদানের ফলে বাবুগঞ্জের সেরামানের একটি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিতিও স্থান লাভ করবে এটি। অনেক স্বপ্ন নিয়ে ২০২৩ সালের ২১ জানুয়ারী বাবুগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র কলেজ গেট সংলগ্ন ফায়ার সার্ভিস মোড়ে ইংরেজী ও বাংলা মাধ্যম নিয়ে মাষ্টারমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলটি প্রতিষ্ঠা করেছি। এটি নিয়ে আমার সকল স্বপ্ন বাস্তবায়নে আমি বদ্ধপরিকর।