রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি : “গাছ লাগিয়ে যত্ন করি,সুস্থ প্রজন্মের দেশ গড়ি” শ্লোগান নিয়ে বৃক্ষ মেলা/২৩’র সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২৯ আগস্ট মঙ্গলবার বিকেলে দিনাজপুর বড় ময়দানে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজিত বৃক্ষ মেলা /২৩’র সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সিফাত ই রাব্বান । দিনাজপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ বশিরুল আল মামুনের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ ‘র প্রকৌশলী ড. মোঃ এমদাদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর রেঞ্জ কর্মকর্তা মোঃ মান্নান হোসেন ও বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের বন্ধু মোঃ শামীম বাবু । সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভা শেষে মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ী নার্সারি মালিকদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা । এছাড়াও মেলায় অংশগ্রহণের অনেক কে শুভেচ্ছা স্মারক’র ক্রেষ্ট তুলে দেয়া হয় । এবারের মেলায় সরকারি বেসরকারি ৬৩টি নার্সারির ষ্টোল অংশগ্রহণ করেছিল ।