• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৯, ২০২৩, ১০:৪৩ পূর্বাহ্ণ
দক্ষিণাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ দক্ষিণাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী হিরা মাঝিকে মঙ্গলবার ভোরে বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকা থেকে ৩০৩ পিচ ইয়াবা ও ১০ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত হিরা মাঝি কটকস্থল গ্রামের মজিবুর রহমান ওরফে ইঙ্গুল মাঝির ছেলে। সে (হিরা) পুরো দক্ষিণাঞ্চলের মাদকের গড ফাদার হিসেবে এলাকায় পরিচিত।
মামলার বাদী গৌরনদী মডেল থানার সেকেন্ড অফিসার সহিদুল ইসলাম বলেন, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে ওসি মো. আফজাল হোসেনের নির্দেশনায় কটকস্থল এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে পালিয়ে যাওয়ার সময় হিরা মাঝিকে ৩০৩ পিচ ইয়াবা ও ১০ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার করা হয়। ওইদিন দুপুরেই গ্রেপ্তারকৃত আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।