• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মামলা উত্তোলণ না করায় হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৩০, ২০২৩, ১০:৪২ পূর্বাহ্ণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ মামলা উত্তোলণ না করায় বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে রাজিয়া বেগম নামের এক গৃহবধুকে কুপিয়ে জখমের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহতকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মাগুরা-মাদারীপুর এলাকার।
আহতের স্বামী শাহজাহান হাওলাদার অভিযোগ করে বলেন, একই গ্রামের ইদ্রিস হাওলাদার গংদের সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। সেই বিরোধের জেরধরে গত কয়েকদিন পূর্বে আমাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। এঘটনায় আমার স্ত্রী বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। সেই মামলা উত্তোলনের জন্য চাপপ্রয়োগ করে আসছিলো ইদ্রিস ও তার সহযোগীরা। মামলা উত্তোলন না করায় সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে দরজা ভেঙ্গে বসতঘরে প্রবেশ করে মামলার বাদী আমার স্ত্রী রাজিয়া বেগমকে কুপিয়ে জখম করে ইদ্রিস ও তার সহযোগীরা। এসময় আমার ডাকচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সহযোগীদের নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। অভিযোগ অস্বীকার ইদ্রিস হাওলাদার বলেন, অভিযোগকারী শাহজাহান আমার ঘনিষ্ট আত্মীয়। পূর্বের একটি মারামারির ঘটনা স্থানীয় ভাবে মীমাংসার জন্য আলোচনা চলছিলো। ওই ঘটনা যাতে মীমাংসা না হতে পারে সেজন্য শাহজাহান তার স্ত্রীকে দিয়ে একটি নাটক সাজিয়ে আমাকে ফাঁসানোর পাঁয়তারা চালাচ্ছে। যা সঠিকভাবে তদন্ত করলে বেরিয়ে আসবে। গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন বলেন, অভিযোগের তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।