• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নগদ টাকা ও টিন তুলে দিলেন, স্থানীয় সাংসদ পংকজ নাথ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৩১, ২০২৩, ০৩:৫৯ পূর্বাহ্ণ
বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নগদ টাকা ও টিন তুলে দিলেন, স্থানীয় সাংসদ পংকজ নাথ।

হিজলা প্রতিনিধি।। বরিশালের হিজলা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২৯ জনকে ৫০বান টিন ও প্রতি বানের বিপরীতে তিন হাজার টাকা টাকা তুলে দিলেন, এমপি পংকজ নাথ।

৩০ আগস্ট বাদ আসর উপজেলা অডিটরিয়ামে বন্যায় ক্ষতিগ্রস্তদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারেক হাওলাদার।

প্রধান অতিথি স্থানীয় সাংসদ পঙ্কজ নাথ তার বক্তব্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রান্তিক জনগোষ্ঠীর হতদরিদ্র, দুস্ত ও ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিয়ে নিয়মিত এ ধরনের সাহায্য করে আছেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়াত হোসেন ঢ়ালী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, নাজমা বেগম, সরকারি কমিশনার ভূমি,গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ শাজাহান তালুকদার, মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার,

সভা সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবিদ হাসান।

এছাড়াও ১১ টি এতিমখানা ও পাঁচটি মন্দিরে ১৬ মেট্রিক টন জি আর এর বিতরণ করা হয়েছে।