হাসান মাহমুদ \ জনগনের ভোটের মাধ্যমে বিএনপি কোনদিন ক্ষমতায় আসেনি বলে মন্তব্য করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি।
জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, হত্যাকান্ডের মধ্যদিয়ে বিএনপি’র জন্ম হয়েছিলো। একটি নির্বাচিত সরকারের নির্বাচিত রাষ্টপতিকে রাতের আধারে হত্যা করে তারা সেদিন ক্ষমতা গ্রহন করেছিলো। এখনো তারা সন্ত্রাস-নৈরাজ্যে করে ক্ষমতায় যেতে চায়। এজন্য আগামী নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ। বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম মৃধা, বীর মুক্তিযোদ্ধা সুধীর কুমার, ইউপি সদস্য মিজানুর রহমান, হাসান আল মামুন, ওয়ার্ড আ’লীগের সভাপতি আজহার আলী সন্যামত, ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল হোসেন রাঢ়ী সহ অন্যান্যরা