হিজলা প্রতিনিধি।। বরিশালের হিজলা উপজেলায় সাজা প্রাপ্ত মাদক সম্রাজ্ঞী ইয়ানুর বেগম ও মাদক সম্রাট মঞ্জু কে আটক করেছে হিজলা থানা পুলিশ ।
৩১ আগস্ট দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মেমানিয়া ইউনিয়নের খাগেরচর গ্রামের জিল্লুর রহমান হাওলাদারের ছেলে মাদকসম্রাট সাজাপ্রাপ্ত আসামী মঞ্জু হাওলাদার(৩২) ও হরিনাথপুর ইউনিয়নের চিহ্নিত মাদক সম্রাজ্ঞী আত্ম গোপনে থাকা ইয়ানুর বেগম৪০)কে হিজলা থানার অফিসার ইনচার্জ জুবাইর আহমেদ এর নির্দেশনায় হিজলা থানার শক্তিশালী একটি পুলিশ দল তাদেরকে আটক করতে সক্ষম হয়েছে।
আটকৃত উভয়কে আদালতে সোপর্দ করা হয়েছে।
চিহ্নিত এই মাদক ব্যবসায়ীদেরকে আটক করায় স্থানীয়দের মাঝে স্বস্তি বিরাজ করছে।
হিজলা থানা অফিসার ইনচার্জ জুবাইর আহমেদ জানায় এদের বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে। এমনকি এরা আত্মগোপনে থাকায় বিজ্ঞ আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়া জারি করেছে।