• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চিকিৎসকের অন্ত:স্বত্তা স্ত্রী ডেঙ্গু আক্রান্ত হয়ে নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২৩, ১২:২৫ অপরাহ্ণ

গৌরনদী (বরিশাল) প্রতিনধি \ বরিশালের গৌরনদী উপজেলা হাসপাতালে জরুরি বিভাগে কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মনতোষ হালদার আট মাস মাসের অন্ত:স্বত্তা স্ত্রী মনিকা শাওজাল (২৯) ডেঙ্গু আক্রান্ত হয়ে নিহত হয়েছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে মনতোষ হালদারের সহকর্মী চিকিৎসক জাহিদ হোসেন বলেন, আটদিন পূর্বে ডেঙ্গুতে আক্রান্ত হয় মনতোষের অন্ত:স্বত্তা স্ত্রী মনিকা। চারদিন উপজেলা হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ নিয়ে বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। এরইমধ্যে গুরুত্বর অসুস্থ হয়ে পরলে গত মঙ্গলবার ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চারদিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার দিবাগত রাত পৌনে এগারটার দিকে মারা যায় মনিকা। তিনি আরও বরেন, শনিবার দুপুরে নিহতের মরদেহ আগৈলঝাড়া উপজেলার ঐচারমাঠ এলাকার পারিবারিক শ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।