মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
মেহেন্দিগঞ্জে নদী ভাঙ্গন কবলিত এলাকার চরের জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ট্রলার সহ ৪ জনকে আটক করা হয়েছে।
মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) তানবীর আহমেদ স্থানীয় কোস্টগার্ডের সহযোগিতায় অভিযান চালিয়ে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তালুকদারচর এলাকা থেকে অবৈধভাবে মাটি কাটার সময় তাদের আটক করেন। এসময় মাটি পরিবহনের জন্য আনা ৪টি ইঞ্জিনচালিত ট্রলারও জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, পিরোজপুর জেলার নাজিরপুর থানাধীন মনোয়ারপুর গ্রামের মোঃ সালেক হাওলাদার এর ছেলে মোঃ নাঈম হাওলাদার (২৫), একই থানাধীন গাওখালী গ্রামের মোঃ হাবীব হাওলাদার এর ছেলে মোঃ মন্টু হাওলাদার (৩৮) ও পদ্বডুবী গ্রামের মোঃ সান্টু হাওলাদার এর ছেলে মোঃ রাসেল হাওলাদার (২১) এবং অপরজন বরিশাল জেলার বানারীপাড়া থানাধীন বিশারকান্দি গ্রামের মোঃ শহিদুল ইসলাম এর ছেলে মোঃ রুবেল হাওলাদার (২৭)।
পরে আটককৃতের উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) তানবীর আহমেদ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে মাটি কাটার অপরাধে দেড় লাখ টাকা জরিমানা এবং ভবিষ্যতে এধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার শর্তে মুচলেকায় স্বাক্ষর করত: মুক্তি প্রদান করেন।