• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে পাঁচ ব্যবসায়িকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০২৩, ১৩:০৭ অপরাহ্ণ
গৌরনদীতে পাঁচ ব্যবসায়িকে জরিমানা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ অপরিচ্ছন্ন ও পরিমাপে কম দেওয়ার অভিযোগে পাঁচ মিষ্টি দোকানিকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে বরিশালের গৌরনদী বাসষ্ট্যান্ডে অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়। নবাগত উপজেলা নির্বাহি অফিসার মো. আবু আব্দুল্লাহ খান এ অভিযান পরিচালনা করেন।
বিকেলে তথ্যের সত্যতা নিশ্চিত করে ইউএনও’র কার্যালয়ের দপ্তরি মোঃ শিপন হাওলাদার জানান, দোকান অপরিচ্ছন্ন রাখা ও পরিমাপে কম দেওয়ায় বাসষ্ট্যান্ডের সাহা, নিউ সাহা, আদি, ইসলামিয়া সহ মোট পাঁচটি দোকানে অভিযান চালানো হয়।