• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাবি সায়েন্স ক্লাবের আয়োজনে “সায়েন্স শো” অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২৩, ০৮:৫২ পূর্বাহ্ণ
রাবি সায়েন্স ক্লাবের আয়োজনে “সায়েন্স শো” অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি: বিজ্ঞানের প্রচার-প্রসার ও বিজ্ঞানকে মানুষের মধ্যে সহজবোধ্য করে তুলে ধরার প্রত্যয়কে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাবের উদ্দ্যোগে “সায়েন্স শো” অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার (৪ সেপ্টেম্বর) রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের রিভারডেল ইন্টারন্যাশনাল স্কুলে এ বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ক্লাবের ৬ জন সদস্যের একটি টিম এ প্রদর্শনী সম্পন্ন করেন।

প্রদর্শনীতে ৮ম -১০ম শ্রেণীর প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীদেরকে পদার্থ, রসায়নের প্রায় ১২টা এক্সপেরিমেন্ট সরাসরি দেখানো হয়েছে। প্রতিটা এক্সপেরিমেন্ট শেষে সেই এক্সপেরিমেন্টের উপর প্রশ্নোত্তর এবং পুরস্কার বিতরণ করা হয়। যাতে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়ানোর যায়।

‘শো’ এর উদ্দেশ্যে সফল হয়েছে জানিয়ে তারা বলেন, এখন বিজ্ঞান এই শিক্ষার্থীদের মাঝে প্রবল আগ্রহ ও উত্তেজনা সৃষ্টি তৈরি করেছে। যা আমাদের জন্য খুবই আনন্দের।

ক্লাব সাধারণ সম্পাদক মাসুদের সঞ্চালনায়, প্রোগ্রামে উপস্থিত ছিলেন রিভারডাইন ইন্টারন্যাশনাল স্কুল এর প্রধান শিক্ষক ও স্কুলের অন্যান্য শিক্ষকমণ্ডলী। আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য রেজাউল করিম ও ক্লাবের অন্যান্য সম্পাদকমণ্ডলী।