বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনা পৌর শহরের ক্রোক প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় একটি বাড়ি থেকে মোসাঃ ফারজানা আক্তার (১৪) নামে এক স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ফারজানা আক্তার ফোরকান মুন্সির মেয়ে। শিশুটি ডিকেপি স্কুলে সপ্তম শ্রেণীতে অধ্যায়নরত ছিলো।
স্বজনরা ও এলাকাবাসী বলেন, ছোট থেকেই মেয়েটিকে মনসা মানসিকভাবে নির্যাতন করতো । বদজ্বীনের মানসিক নির্যাতন থেকে বাঁচতে নলটোনা ইউনিয়নের গ্রাম ছেড়ে শহরে এসে থাকেন তারা। শহরে এসেও দীর্ঘদিন মনসার নির্যাতন পোহাতে হয়েছে মেয়েটির। বিভিন্ন তদবির কবিরাজ দেখালেও মেলেনি কোনো সমাধান। আজ সকাল বেলা সবাই কাজে বের হলে বাসায় ফারজানা একাই ছিল। কাজ শেষে বাসায় ফিরলে ঘরে ঢুকে ঘরের আড়ার সাথে ঝুলতে দেখে মেয়েকে, ডাক চিৎকার করলে এলাকাবাসী এসে পুলিশকে খবর দেয়।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান মুঠোফোনে জানান, মরদেহটির গলায় ওড়না পেঁচানো তার নিজের ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। ৯৯৯ এ কল পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করেন। আত্মহত্যা কিনা ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।