• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ব্যবসায়ী লোকমান হোসেনের মায়ের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২৩, ১২:০৪ অপরাহ্ণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব শরিফাবাদ গ্রামের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ি লোকমান হোসেন আকনের মা হাজেরা বেগম (৯৫) বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার রাতে ঢাকার বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির…রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। বুধবার বাদ যোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু গভীর শোক প্রকাশ করেছেন।