• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোমের তুসকোলনা সমাজ কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০২৩, ১৩:৪৮ অপরাহ্ণ
রোমের তুসকোলনা সমাজ কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

ইতালি প্রতিনিধিঃ
সমগ্র ইতালী জুড়ে আগস্ট গ্রীষ্মকালীন ছুটি থাকে।এ সময় বন্ধ থাকে স্কুল কলেজ। গ্রীষ্মকাল উপলক্ষে ছুটি পায় কর্মজীবী নারী ও পুরুষ। গ্রীষ্মের এই ছুটিতে রোম প্রবাসী বাংলাদেশীরা প্রকৃতি, প্রাচীন নিদর্শন সহ দেখা সহ শিশুদের নিয়ে বার্ষিক আনন্দ উৎসবে মেতে ওঠেন। তুসকোলনা সমাজকল্যাণ সমিতি প্রতি বছরের ন্যায় বার্ষিক বনভোজন ও আনন্দ উৎসবের আয়োজন করে। আনন্দ ভ্রমনে পরিবার পরিজন নিয়ে দিনব্যাপী আনন্দে মেতে উঠেন। পিকনিক স্পটে নারীদের বালিশ খেলা সহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। তুসকোলনা সমাজ কল্যাণ সমিতির সভাপতি জাহিদ হাসান খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী রিপনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা হাসান ইকবাল, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শাহিন,সাংগঠনিক সম্পাদক চপল হাওলাদার, উপদেষ্টা মিজানুর রহমান,জাহাঙ্গীর আলম শাহেদ, সহ-সভাপতি সেলিম বেপারী, কোষাধক্ষ্য আলমগীর হোসেন সহ সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে নুরুল ইসলাম মাদবর,শাহ আলম,মনির হোসেন, শাহজাহান পাটোয়ারী, মোশারফ হোসেন মামুন, তারেক রহমান, মনির পাটোয়ারী,সাইদুল ইসলাম, জাকির সরদার,মোঃ রাজু,মোঃ রাশেদ সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংগঠনের নেতৃবৃন্দ বলেন আমরা প্রতিবছরই নতুন প্রজন্মের জন্য কিছু না কিছু আয়োজন করে থাকি তবে এই বছর ছিল নতুন প্রজন্মের জন্য বিশেষ আয়োজন। আগামীতে বাংলার কৃষ্টি, সংস্কৃতি তুলে ধরতে আমরা কাজ করে যাব।