• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাবিতে শুরু হচ্ছে সপ্তম আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টার রেজিস্ট্রেশন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২৩, ০৬:২৩ পূর্বাহ্ণ
রাবিতে শুরু হচ্ছে সপ্তম আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টার রেজিস্ট্রেশন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, রাবি:
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাবের আয়োজনে শুরু হতে যাচ্ছে ‘ সপ্তম আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা ২০২৩’।

আগামী ১৪ ও ১৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হবে এ ফিয়েস্টা। ফিয়েস্টায় অংশগ্রহণ ইচ্ছুকরা রেজিস্ট্রেশন করতে পারবেন ১০ অক্টোবর রাত ১২টা পর্যন্ত।

এ আয়োজনে থাকবে, সায়েন্স অলিম্পিয়াড, প্রজেক্ট শো, প্রোগ্রামিং কনটেস্ট, তিন মিনিট থিসিস প্রেজেন্টেশন, ওয়াল ম্যাগাজিন, পোস্টার প্রেজেন্টেশন, সায়েন্টিফিক স্টোরি রাইটিং, সায়েন্টিফিক পেইন্টিং, সায়েন্টিফিক স্পিচ, কেস সলভিং, রুবিক্স কিউব এবং ফটোগ্রাফি প্রতিযোগিতা। এখানে বিভিন্ন ক্যাটাগরিতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। তা ছাড়া সবার জন্য সিক্স ডি এবং নাইন ডি মুভি প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে।

এবারের ফিয়েস্টা অফলাইনে হলেও রেজিস্ট্রেশনপ্রক্রিয়া সম্পন্ন হচ্ছে অনলাইনে। ফিয়েস্টার রেজিস্ট্রেশন এবং বিস্তারিত জানতে https://fiesta.rusc.org.bd/ ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

এছাড়াও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠানে এসোসিয়েট পার্টনার হিসাবে থাকছে প্রথম আলো, টেলিভিশন পার্টনার যমুনা টেলিভিশন, রেডিও পার্টনার রেডিও পদ্মা, ম্যাগাজিন পার্টনার বিজ্ঞানচিন্তা, কিশোর আলো, ফটোগ্রাফি পার্টনার লেন্স এন্ড টেলস, ফুড পার্টনার বাংলা টিফিন, গেম পার্টনার আরএম কিউব কালেকশন, ইয়ুথ এংগেজমেন্ট পার্টনার পাবলিকিয়ান৷

প্রসঙ্গত, ক্লাবটি বিজ্ঞান প্রচারের লক্ষ্যে বিভিন্ন বিষয়ভিত্তিক অলিম্পিয়াড, বিজ্ঞান ক্যাম্প, বিজ্ঞানভিত্তিক বিভিন্ন দিবস পালন, কুইজ, সেমিনার, কনফারেন্স, স্কুল সায়েন্স শো, বৃক্ষরোপণ, সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে থাকে।