• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে নৌকার পক্ষে গনসংযোগ করে যাচ্ছেন, আফরুজা বারী।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২৩, ১৪:৫৮ অপরাহ্ণ
সুন্দরগঞ্জে নৌকার পক্ষে গনসংযোগ করে যাচ্ছেন, আফরুজা বারী।

আসাদুল ইসলাম, গাইবান্ধা

আওয়ামী লীগের ১৫ বছরের শাসন আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জে নৌকার পক্ষে গনসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার (৯সেপ্টেম্বর) সন্ধ্যায় ফলগাছা বাজারে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস আফরুজা বারী গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

এসময় তিনি বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় আছে তাই সবাই নিরাপদ,শান্তি ও স্বস্তিতে আছে, দেশও এগিয়ে যাচ্ছে। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন,আওয়ামী লীগ নেতা মজনু হিরো,সংগ্ৰাম সিং, মাহাবুব ইজারাদার, উপজেলা শ্রমিক লীগ সভাপতি, গনেশ শীল, তাঁতী লীগ সভাপতি প্রভাষক ইউনুস আলী, সাধারণ সম্পাদক, হারুনুর রশিদ, যুবলীগ নেতা, সহিদুল ইসলাম রানা,মোক্তাদুল ইসলাম,উদয় নারায়ন,কৃষক লীগের সহ-সভাপতি মাহমুদুর রহমান মিলন,ও স্থানীয় নেতৃবৃন্দ।