বরগুনা জেলা প্রতিনিধি:
বরগুনার স্বেচ্ছাসেবী সামজিক সংগঠন “সোনারবাংলা ইয়ুথ সোসাইটি” আয়োজিত লিডারশীপ, কমিউনিকেশন এন্ড ম্যানেজমেন্ট বিষয়ে প্রথম ব্যাচের দুইদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ও শনিবার (০৮-০৯ সেপ্টেম্বর) সোনারবাংলা ইয়ুথ সোসাইটির ১২ জন সদস্যকে উত্তর লাকুরতলা সোনারবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেণিকক্ষে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করেছেন সোনারবাংলা ইয়ুথ সোসাইটি’র সভাপতি মোহাম্মাদ হেদায়েত উল্লাহ্। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন সংগঠনটির সহ-সভাপতি কানিজ ফাতিমা, সহ-সাধারণ সম্পাদক মো. মহিব্বুল্লাহ, অর্থ সম্পাদক কারিমা আক্তার, ক্রিড়া সম্পাদক মো. বনি আমিন, নারী ও শিশু সুরক্ষা সম্পাদক নুসরাত জাহান সুমি, নির্বাহী সদস্য-১ মো. আরিফুর রহমান, সদস্য জুয়েল হাসান, রিয়ামনি ইয়াসিন, আল আমিন, জোবায়ের জিহাদ এবং রিমন।
যুব সদস্যদের কথা বলার দক্ষতা, নেতৃত্বদান এবং সংগঠন ব্যবস্থাপনায় দক্ষ করে তুলতে চলতি মাসের ১৫ ও ১৬ এবং ২২ ও ২৩ সেপ্টেম্বর আরো দুটি ব্যাচকে প্রশিক্ষণ প্রদান করা হবে।